২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫৫ টি নতুন বাড়ি অনুমোদন করেছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে নতুন করে ৪৫৫ টি বাড়ির নির্মাণকাজ অনুমোদন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। ইসরায়েলের কর্মকর্তারা গত শুক্রবারেই বাড়ি নির্মাণ প্রজেক্ট নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 10:06 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- --- অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে নতুন করে ৪৫৫ টি বাড়ির নির্মাণকাজ অনুমোদন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। ইসরায়েলের কর্মকর্তারা গত শুক্রবারেই বাড়ি নির্মাণ প্রজেক্ট নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানায়। নাপ্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, নতুন ওই হাউজিং ইউনিটগুলো অনুমোদন দেওয়ার কথা ওয়াশিংটন জানে। ইসরায়েল নতুন ওই প্রজেক্ট অনুমোদনের পদক্ষেপকে ইহুদি বসতিস্থাপন বন্ধের আগে নেতানিয়াহুর ডানপন্থি সরকার এবং লিকুদ পার্টির কট্টরপন্থিদের শান্ত রাখার চেষ্টা বলেই মনে করছে। নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে নতুন বাড়ি নির্মাণ অনুমোদনের এরকম তালিকা এটিই প্রথম। এতে দেখা গেছে, বাড়িগুলো ওইসব জায়গায়ই নির্মিত হবে যে জায়গাগুলো ফিলিস্তিনিদের সঙ্গে ভবিষ্যৎ যে কোনও আলোচনায় অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তি আলোচনা শুরু করানোর চেষ্টায় ইহুদি বসতিস্থাপন পুরোপুরি বন্ধের জন্য নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছেন। কিন্তু নেতানিয়াহু এ প্রজেক্ট পুরোপুরি বন্ধ করতে রাজি নন। তিনি বসতিস্থাপনকারী পরিবারগুলোর স্বাভাবিক বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়ি নির্মাণ চালিয়ে যেতে চান। ইহুদি বসতিগুলোতে স