২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উরুমছির পরিস্থিতি শান্ত

চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমছিতে শনিবার সকাল থেকে অস্বাভাবিক শান্ত অবস্থা বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে ফের বিক্ষোভ-সহিংসতা হওয়ায় জাতিগত বিদ্বেষ পুনরায় দানা বাধে। দূর-পশ্চিমের শহরটিতে নিরাপত্তা রক্ষায় আবারো হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

উরুমছি, চীন, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমছিতে শনিবার সকাল থেকে অস্বাভাবিক শান্ত অবস্থা বিরাজ করছে। কয়েক দিন ধরে সেখানে ফের বিক্ষোভ-সহিংসতা হওয়ায় জাতিগত বিদ্বেষ পুনরায় দানা বাধে। দূর-পশ্চিমের শহরটিতে নিরাপত্তা রক্ষায় আবারো হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে তিন ধরে চলা বিক্ষোভ-সহিংসতায় বৃহস্পতিবার পাঁচজন নিহত হয়। পুলিশ ও দাঙ্গারোধী সেনারা জাতিগত হান চীনাদের উইগুর মুসলমানদের থেকে নিরাপত্তা দেওয়ায় শহরে জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। দোকানপাট খুলেছে, রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে। সেনারা শুক্রবার কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ হান চীনাদের ছত্রভঙ্গ করে। তারা পুলিশের নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে উইগুরদের এলাকায় প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা সুঁই-সিরিঞ্জের মাধ্যমে রহস্যজনক হামলার শিকার হচ্ছে অভিযোগ করে উইগুরদের থেকে তাদের নিরাপত্তা দেওয়ার দাবি করে। ৫ জুলাইয়ে উরুমছিতে ভয়াবহ দাঙ্গায় জড়িত উইগুরদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেছে বিক্ষোভকারীরা। তারা উইগুরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ দেরি করছে বলেও অভিযোগ করেছে। জাতিগত হান চীনা এবং উইগুরদের ৫ জুলাইয়ের দাঙ্গার পর চীন বহু উইগুরকে গ্রেপ্তার এবং অভিযুক্ত করার কথা জানিয়েছে। বৃহস্পতিবারও রাস্তায় বিক্ষোভ করে হাজার হাজার হান চীনা। তাদের অনেকেই আঞ্চলিক কমিউনিস্ট পার্টির প্রবীণ সেক্রেটারির পদত্যাগ দাবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১৯ ঘ.