কুন্দুজ, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- --- আফগানিস্তানের উত্তরাঞ্চলে শুক্রবার ন্যাটো বিমান হামলায় একটি জ্বালানি-ট্যাংকার বিস্ফোরণে ৯০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ন্যাটো বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, তারা তালেবানদের দখলে থাকা জ্বালানি-ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। জঙ্গিরাই ছিল হামলার লক্ষ্য। তবে হামলায় ট্যাংকার বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
তবে কুন্দুজ প্রদেশের গভর্নর মোহাম্মদ ওমর বলেছেন, বিস্ফোরণে ৯০ জন পুড়ে মারা গিয়ে থাকতে পারে। এ ঘটনার জন্য তিনি তালেবান এবং সরকার দুপক্ষকেই দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৩ ঘ.
bdnews24