২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস আর রেড্ডিকে নিয়ে একটি হেলিকপ্টার বুধবার সকালের দিকে ঘন জঙ্গলের কাছে নিখোঁজ হয়ে গেছে। প্রদেশটির বিভিন্ন জেলায় নিয়মিত সফরের অংশ হিসেবে তিনি 'কপ্টারটিতে করে যাচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

হায়দরাবাদ, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস আর রেড্ডিকে নিয়ে একটি হেলিকপ্টার বুধবার সকালের দিকে ঘন জঙ্গলের কাছে নিখোঁজ হয়ে গেছে। প্রদেশটির বিভিন্ন জেলায় নিয়মিত সফরের অংশ হিসেবে তিনি 'কপ্টারটিতে করে যাচ্ছিলেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম খারাপ আবহাওয়ার মধ্যে 'কপ্টারটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার কয়েক ঘণ্টা পর রাজ্যের অর্থমন্ত্রী হায়দরাবাদে বলেছেন, "মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটির এখনো খোঁজ পাওয়া যায়নি।" ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পাঁচটি হেলিকপ্টার রাজ্যের কুরনুল ও চিতোর জেলায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটির সন্ধান চালিয়ে যাচ্ছে। উইং কমান্ডার টি কে সিং নয়াদিল্লিতে রয়টার্সকে বলেছেন, "এখন পর্যন্ত আমরা সেটি খুঁজে পাইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫২ ঘ.