২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত: টিভি

ইরান পারমাণবিক বিষয়ক প্রস্তাবের হালনাগাদ করেছে এবং বিশ্ব শক্তির সঙ্গে এ নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। ইরানের টেলিভিশন পরমাণু বিষয় নিয়ে দেশটির শীর্ষ আলোচকের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

তেহরান, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান পারমাণবিক বিষয়ক প্রস্তাবের হালনাগাদ করেছে এবং বিশ্ব শক্তির সঙ্গে এ নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। ইরানের টেলিভিশন পরমাণু বিষয় নিয়ে দেশটির শীর্ষ আলোচকের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ রেখে ছয় শক্তিধর দেশের সঙ্গে আলোচনা শুরু করার জন্য এই মাস পর্যন্ত সময় দিয়েছে। নতুবা আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করার আহ্বান বরাবরই প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কর্মসূচি জ্বালানি শক্তি বাড়ানোর মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরানের আরবি ভাষার স্যালেলাইট টিভি আল-আলাম শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জালালীর উদ্ধৃতি দিয়ে বলেছে, "পরমাণু প্রস্তাবের হালনাগাদ করে ইরান এখন বিশ্ব শক্তির সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত।" অন্যদিকে ইংরেজি ভাষার রাষ্ট্রীয় টেলিভিশন 'প্রেস টিভি' স্ক্রলে দেওয়া শিরোনামে বলেছে, "ইরান নতুন পরমাণু প্যাকেজ দিতে প্রস্তুত।' টিভিটি বিস্তারিত আর কিছু জানায়নি। জার্মানি সোমবার বলেছে, ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে তারা এই সপ্তাহে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ব্রিটেন ও রাশিয়াকে বৈঠকে বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫৭ ঘ.