মুম্বাই, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লোকসানের মুখে পড়া ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে সরকার। পত্রপত্রিকায় সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে রোববার একথা বলা হয়েছে।
'দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস' জানিয়েছে, এয়ার ইন্ডিয়া ২৫ বিলিয়ন থেকে ৩০ বিলিয়ন রূপী (৫১৪ মিলিয়ন ডলার) পেতে পারে। তবে 'দ্য ইকোনোমিক টাইমস' বলেছে, এয়ার ইন্ডিয়া ৫০ বিলিয়ন রূপী সহায়তা পেতে পারে এবং আগামী তিনবছরে এ সংস্থার পারফরমেন্সের ভিত্তিতেই তা দেওয়া হতে পারে।
শনিবার সচিবদের সরকারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে পত্রিকা দুটি।
স
bdnews24