২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে গেছে ডিসকভারি

নভোখেয়া যান ডিসকভারি শনিবার ভোরের দিকে কক্ষপথের উদ্দেশে যাত্রা করেছে। এ যাত্রায় ডিসকভারি গবেষণার যন্ত্রপাতি, সরবরাহ, খুচরা যন্ত্রাংশ, জিনগত পরিবর্তনের মাধ্যমে জন্মদেওয়া ইঁদুর ও একজন নতুন ক্রু কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 07:06 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

কেপ কেনাভ্যারাল, ফ্লোরিডা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নভোখেয়া যান ডিসকভারি শনিবার ভোরের দিকে কক্ষপথের উদ্দেশে যাত্রা করেছে। এ যাত্রায় ডিসকভারি গবেষণার যন্ত্রপাতি, সরবরাহ, খুচরা যন্ত্রাংশ, জিনগত পরিবর্তনের মাধ্যমে জন্মদেওয়া ইঁদুর ও একজন নতুন ক্রু কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেবে। কয়েকদিনের বিলম্বের পর গ্রিনিচমান সময় ০৩৫৯ নয়টায় ডিসকভারির সফলভাবে উৎক্ষেপণ করা সম্ভব হয়। ধোঁয়ার কুণ্ডলি ও বিকট গর্জন তুলে, ফ্লোরিডার রাতের আকাশে ক্ষণকালের জন্য দিনের আলোর উজ্জ্বলতা দিয়ে ডিসকভারি আকাশে মিলিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই কক্ষপথে পৌঁছে যায় নভোখেয়াযানটি। ১৩ দিনের মিশনে রোববার রাতে মহাকাশ স্টেশনে ভেড়ার কথা রয়েছে এটির। খারাপ আবহাওয়া এবং জ্বালানি সরবরাহের একটি ভাল্বে ত্র"টি থাকার সন্দেহে নাসার ১২৮ তম এই শাটল মিশনটির যাত্রা কয়েকবার পিছিয়ে গিয়েছিল। উৎক্ষেপণ পরিচালক পিট নিকেলেঙ্গো ডিসকভারির যাত্রা কিছুক্ষণ আগে এর কমান্ডার রিক স্ট্রাকোকে বার্তা পাঠান, "এই বার মা-প্রকৃতি সদয় হয়েছে।... আমি আপনি ও আপনার দলের জন্য মঙ্গল ও 'গডস্পিড' কামানা করছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪১৭ ঘ.