২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভোটগণনার ফল প্রকাশে ছেদ

আফগান কর্মকর্তারা বলেছেন, তারা বৃহস্পতিবার ভোটগণনার ফলাফল জানাবেন না। এ ঘোষণায় পেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

কাবুল, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগান কর্মকর্তারা বলেছেন, তারা বৃহস্পতিবার ভোটগণনার ফলাফল জানাবেন না। এ ঘোষণায় পেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত ১৭ শতাংশ ভোট গণনায় বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই এগিয়ে থাকলেও আগামী দিনগুলোর গণনায় ফলাফল যে কোনো প্রার্থীর দিকে গড়িয়ে যাওয়ার প্রবণতা সূচিত হয়েছে এবং দ্বিতীয় দফা নির্বাচন না এড়াতে পারার লক্ষণও ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ৩ সেপ্টেম্বর প্রাথমিক ফলাফল ঘোষণা করার কথা রয়েছে এবং চূড়ান্ত ফল পাওয়া যাবে দু'সপ্তাহ পরে। বুধবার পর্যন্ত ১৭ শতাংশ ভোট গণনায় কারজাই পেয়েছেন ৪৩ শতাংশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। ২য় দফা ভোট এড়াতে হলে যে কোনও প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। ভোটের ফলাফল প্রতিদিনই আসছে। এর মধ্যে দেশটির নির্বাচন কমিশন বলেছে, প্রেসিডেন্ট নির্বাচনের দিনে একই সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রাদেশিক পরিষদের ভোটই শুধু বৃহস্পতিবার গণনা করা হবে। এরই মধ্যে নির্বাচনে ব্যাপক জালিয়াতি, অনিয়মের অভিযোগ এবং তালেবান হুমকির কারণে কম ভোটার উপস্থিতির উদ্বেগের কারণে নির্বাচনের বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নির্বাচনী কর্মকর্তারা প্রাথমিক ভোট গণনার ভিত্তিতে কোনও চূড়ান্ত জয় দাবি করা থেকে প্রার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত ৯৪০,০০০ ভোট গণনা হয়েছে। কারজাই পেয়েছেন, ৪২২,০০০ ভোট। আবদুল্লাহ পেয়েছেন ৩৩০,০০০ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে রামাজান বাশারদোস্ত পেয়েছেন ১০৮,০০০ ভোট এবং আশরাফ গণি আহমাদজাই ২৮,০০০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২১৭ ঘ.