২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ'র বন্দি নির্যাতন তদন্ত শুরু করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র বন্দি নির্যাতন তদন্তে সোমবার বিশেষ কৌসুলি নিয়োগ দিয়েছেন মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার। সিআইএ'র এজেন্টদের বন্দি নির্যাতনের অভিযোগের বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 04:36 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ওয়াশিংটন, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র বন্দি নির্যাতন তদন্তে সোমবার বিশেষ কৌসুলি নিয়োগ দিয়েছেন মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার। সিআইএ'র এজেন্টদের বন্দি নির্যাতনের অভিযোগের বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। বিশেষ কৌসুলির নাম জন দুরহাম। তিনি তদন্ত কাজের নেতৃত্ব দেবেন। সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে সিআইএ'র গোপন কারাগারগুলোতে আটক বন্দিদেরকে পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ করা, ঘুম, খাবার থেকে বঞ্চিত করা ছাড়াও তাদের সন্তানদের হত্যার হুমকি দেওয়াসহ আরও নানা ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে জিজ্ঞাসাবাদকারীরা। এ সংক্রান্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ২০০৪ সালে। কিন্তু সেটি যাচাই বাছাই করে স