ওয়াশিংটন, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিআইএ'র গোপন কারাগারগুলোতে বন্দি নির্যাতনের নতুন বিস্তারিত তথ্য পাওয়া গেছে গোয়েন্দা সংস্থাটির ইন্সপেক্টর জেনারেলের প্রতিবেদনে। সোমবার এ প্রতিবেদন প্রকাশ পাওয়ার কথা রয়েছে। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' এবং 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা শনিবার তাদের ওয়েবসাইটে একথা বলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ'র জিজজ্ঞাসাবাদকারীরা বন্দিদের সঙ্গে উপহাস করা, বন্দুক এবং ইলেকট্রিক ড্রিল দিয়ে ভয়ভীতি দেখিয়েছে। পত্রিকা দুটি রোববার একথা জানিয়েছে।
ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক কর্মকর্তা বলেছেন, "সিআইএ কারারক্ষীরা আবুদ-আল-রহিম আল নাসিরি নামক এক বন্দিকে মৃত্যুদণ্ডের ভয় দেখানো হয়েছে। তথ্য বের করার জন্য হাতবন্দুক এবং ড্রিল কাছে নিয়ে গিয়ে তাকে ভয় দেখানো হয়।
২০০২ সালের নভেম্বরে নাসিরি ধরা পড়েন। তাকে সিআইএ'র কুখ্যাত কারাগারগুলোতে তাকে ৪ বছর আটকে রাখা হয়। আল কায়দার শীর্ষ তিন বন্দির মধ্যে নাসিরি অন্যতম। তাকে পরে পানিতে চুবিয়ে বিজ্ঞাসাবাদ করা হয় বলে জানায় পত্রিকাটি।
ওয়েবসাইটে নিউজউইক ম্যাগাজিনে প্রতিবেদনের বিস্তারিত প্রথম প্রকাশ করা হয় শুক্রবার। বিচারবিভাগের আইনজীবীরা এবং সিআইএ গত জুন থেকে গোপন এই প্রতিবেদন এর কতটুকু জনসম্মুখে প্রকাশ করা যাবে বা যাবে না তা নির্ধারণ করার চেষ্টা করেছে।
নিউ ইয়র্কের এক ফিডারেল বিচারক সিআইএ'র এই প্রতিবেদনের একটি সম্পাদিত সংস্করণ সোমবার প্রকাশ করার নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৬ ঘ.
bdnews24