এথেন্স, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে রোববার দাবানলে পুড়ে গেছে অসংখ্য বাড়ি ও হাজার হাজার একর বনাঞ্চল। এলাকা ছেড়ে পালাচ্ছে শ শ মানুষ। কর্তৃপক্ষ একথা বলেছে।
বাতাসের তোড়ে আগুন ছড়িয়ে পড়তে থাকায় ঘন ধোঁয়ায় ঢাকা পড়েছে গোটা এলাকা। ২য় দিনেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি।
আগুন এথেন্সের চারপাশে আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় শ শ মানুষ ইতোমধ্যেই বাড়িঘর ছেড়ে পালিয়েছে। বাড়িঘর আগুনের শিখা থেকে বাঁচাতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী কোস্তাস কারামানলিস বলেছেন, "আমরা কঠিন পরীক্ষার মুখে আছি। দমকল কর্তৃপক্ষ প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে।"
গ্রিসে মার্চে মধ্যবর্তী নির্বাচন তার আগে দাবানল সামাল দেওয়াটাকে রাষ্ট্রীয় সম্পদ এবং কনজারভেটিভ সরকারের জন্য কঠিন পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে।
গ্রিসে ২০০৭ সালের দাবানলে ৬৫ জনের মৃত্যুর পর এটিই সবচেয়ে বড় দাবানল।গ্রিক কর্তৃপক্ষ শনিবার পূর্বাঞ্চলীয় আত্তিকা রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে। ওই রাজ্যে দাবানলে ৩০ হাজার একর বনাঞ্চল পুড়ে গেছে। এই দাবানলকে পরিবেশ বিপর্যয় আখ্যা দিয়েছেন এথেন্সের এক দমকল কর্মকর্তা।
কর্মকর্তা জানান, দাবানল নিয়ন্ত্রণে আনতে ইতালি, ফ্রান্স এবং সাইপ্রাস থেকে বিমান সহায়তা চেয়েছে গ্রিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৪ ঘ.
bdnews24