২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে মুম্বাই হামলার নতুন তথ্যপ্রমাণ দিয়েছে ভারত

মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে সন্দেহভাজন হাফিজ সাঈদকে বিচারের মুখোমুখি করতে পাকিস্তানকে শুক্রবার নতুন তথ্যপ্রমাণ দিয়েছে ভারত। গত নভেম্বরে তিনদিন ধরে চলা ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। ভারতের টিভি চ্যানেলগুলো একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 04:58 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

নয়াদিল্লি, ২২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে সন্দেহভাজন হাফিজ সাঈদকে বিচারের মুখোমুখি করতে পাকিস্তানকে শুক্রবার নতুন তথ্যপ্রমাণ দিয়েছে ভারত। গত নভেম্বরে তিনদিন ধরে চলা ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। ভারতের টিভি চ্যানেলগুলো একথা জানিয়েছে। ইসলামাবাদ সপ্তাহ দুয়েক আগে জানায়, জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়্যেবার অন্যতম প্রতিষ্ঠাতা সাঈদের বিচার করতে ভারতের দেওয়া তথ্যপ্রমাণ যথেষ্ট নয়। এরপর নয়াদিল্লির নতুন তথ্যপ্রমাণ দেওয়ার খবর প্রকাশিত হল। ভারতীয় কর্মকর্তারা বলে আসছেন, সাঈদসহ লস্করের নেতাদের বিচারের মুখোমুখি করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাকিস্তানের কাছে আছে। 'টাইমস নাও'সহ কয়েকটি টিভি জানিয়েছে, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনার শহীদ মালিকের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিব নিরুপমা রাওয়ের এক বৈঠকে হাফিজ সাঈদের মুম্বাই হামলায় জড়িত থাকার নতুন তথ্যপ্রমাণ হস্তান্তর করা হয়। এ খবরের ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। মুম্বাই হামলার পরপরই আল-কায়েদার সমর্থক সংগঠন ও ব্যক্তিদের নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের করা এক তালিকায় সাঈদের নাম আসায় পাকিস্তান তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু গত জুনে তথ্যপ্রমাণের ঘাটতির কথা বলে লাহোর হাইকোর্ট তাকে মুক্তি দেয়। পাকিস্তান সরকার তাকে পুনরায় গ্রেপ্তার করার অনুমতির জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২১২ ঘ.