২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনচিয়াংয়ে চীনা নীতির প্রতি পাকিস্তানের সমর্থন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের অস্থিতিশীল হয়ে ওঠা সিনচিয়াং অঞ্চলের বিষয়ে দেশটির সরকারের গৃহীত নীতির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। বৃহৎ প্রতিবেশী দেশটি সফরে যাওয়ার আগে তিনি এই সমর্থন জানালেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

বেজিং, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের অস্থিতিশীল হয়ে ওঠা সিনচিয়াং অঞ্চলের বিষয়ে দেশটির সরকারের গৃহীত নীতির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। বৃহৎ প্রতিবেশী দেশটি সফরে যাওয়ার আগে তিনি এই সমর্থন জানালেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। জারদারি গতবছর প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার চতুর্থবারের মতো চীনে পৌঁছেছেন। তার এই সফরের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থানের ব্যাপারে বেজিংয়ের সহায়তা-সমর্থন আরও জোরালো হবে। গত মাসে সিনচিয়াংয়ের রাজধানী উরুমচিতে মুসলিম উইঘুর ও হান চীনাদের মধ্যে দাঙ্গায় কমপক্ষে ১৯৭ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই হান চীনা। সিনহুয়া এক মন্তব্যপ্রতিবেদনে বলেছে, জারদারি সিনচিয়াংয়ের ব্যাপারে নেওয়া চীনা নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে সিনচিয়াংয়ের। ওই অঞ্চলে চীনের শাসনের বিরোধী বেশকিছু উইঘুর নেতা পাকিস্তানে আশ্রয় নেওয়ারও চেষ্টা করছে। এ সত্ত্বেও জারদারির চীনা নীতি অনুমোদনের কথা জানিয়েছে সিনহুয়া। বার্তা সংস্থাটি জানায়, ইসলামাবাদ থেকে চীনের উদ্দেশে যাত্রার আগে জারদারি সাংবাদিকদের বলেন, "উরুমচির পরিস্থিতি নিয়ন্ত্রনে আসায় আমরা সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি, সামাজিক স