২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে গাড়িবোমায় নিহত ৭, রকেট হামলা

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের দুদিন আগে মঙ্গলবার রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ছাড়াও প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে মঙ্গলবার তালেবানদের ছোড়া একটি রকেট আঘাত হানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

কাবুল, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের দুদিন আগে মঙ্গলবার রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ছাড়াও প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে মঙ্গলবার তালেবানদের ছোড়া একটি রকেট আঘাত হানে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, আত্মঘাতী হামলাকারীরা চালানো গাড়িবোমা হালায় আহতের সংখ্যা কমপক্ষে ৫২ জন। হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে কাবুলের কুখ্যাত জালালাবাদ রোডে একটি গাড়িবহরের মাঝে বিস্ফোরণ ঘটায়। ওই রাস্তাটিতে প্রায়ই তালেবানরা হামলা চালায়। এর দু'পাশে অনেক পশ্চিমা সাহায্য সংস্থার অফিস ও কয়েকটি সেনাছাউনিও রয়েছে। আফগানিস্তানে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) এর এক মুখপাত্র বলেছেন, নিহত ও আহতদের মধ্যে বিদেশি সেনাও রয়েছেন। তিনি বিস্তারিত আর জানাননি। কাবুলে জাতিসংঘ মিশন থেকে বলা হয়েছে, হামলায় তাদের দু'জন আফগান কর্মী নিহত হয়েছেন। এর আগে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরের দিকে রাজধানী কাবুলে কয়েকটি রকেট ছোড়া হয়েছে। এর একটি প্রেসিডেন্ট প্রাসাদের সামনের চত্বরে এসে পড়ে। এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য একটি পড়ে পুলিশ সদরদপ্তরে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদ জিয়া আব্দুলজাই জানান, অন্য রকেটগুলো পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পড়েছে। একটি রকেট এক বাড়িতে আঘাত হানলে ১০ জন আহত হয়। তালেবানরা ২০ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে। এ মাসে কাবুলে দু'বার হামলা চালিয়েছে তারা। শনিবার কাবুলে ন্যাটো সেনাদের সদরদপ্তরের সামনে আত্মঘাতী হামলা চালায় তালেবানরা। এতে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রয়টার্সকে মোবাইল বার্তায় কাবুলে চারটি রকেট নিক্ষেপ করার কথা স্বীকার করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আফগানিস্তানের এ প্রেসিডেন্ট নির্বাচনকে শুধু প্রেসিডেন্ট হামিদ কারজাই নয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন আফগান কৌশলের পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। আফগানিস্তানে স