কাবুল, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ প্রাঙ্গণে মঙ্গলবার একটি তালেবান রকেট আঘাত হেনেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক দুইদিন আগে এ ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, ভোরের দিকে রাজধানী কাবুলে কয়েকটি রকেট ছোড়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এর একটি প্রেসিডেন্ট প্রাসাদে আঘাত হেনেছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যটি আঘাত হেনেছে একটি পুলিশ সদরদপ্তরে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদ জিয়া আব্দুলজাই জানান, অন্য রকেটগুলো পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পড়েছে। একটি রকেট এক বাড়িতে আঘাত হানলে এতে ১০ জন আহত হয়।
তালেবানরা ২০ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে। এ মাসে রাজধানী কাবুলে দুইবার হামলা চালিয়েছে তারা।
শনিবার কাবুলে ন্যাটো সেনাদের সদরদপ্তরের সামনে আত্মঘাতী হামলা চালায় তালেবানরা। এতে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রয়টার্সকে মোবাইল বার্তায় কাবুলে চারটি রকেট নিক্ষেপ করার কথা স্বীকার করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
আফগানিস্তানের এ প্রেসিডেন্ট নির্বাচনকে শুধু প্রেসিডেন্ট হামিদ কারজাই নয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন আফগান কৌশলের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আফগানিস্তানে স
bdnews24