২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় সংঘর্ষে নিহত ৬

গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণাকারী একটি কট্টরপন্থী প্যান-আরব ইসলামিক দলের সঙ্গে হামাস বন্দুকধারীদের সংঘর্ষে শুক্রবার ৬ বন্দুকধারী নিহত হয়েছে। গাজায় হামাস শাসকদের চ্যালেঞ্জ জানানো এই দলটির নাম জুন্দ আনসার আল্লাহ। আল-কায়েদার সঙ্গে দলটির যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 08:00 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

গাজা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণাকারী একটি কট্টরপন্থী প্যান-আরব ইসলামিক দলের সঙ্গে হামাস বন্দুকধারীদের সংঘর্ষে শুক্রবার ৬ বন্দুকধারী নিহত হয়েছে। গাজায় হামাস শাসকদের চ্যালেঞ্জ জানানো এই দলটির নাম জুন্দ আনসার আল্লাহ। আল-কায়েদার সঙ্গে দলটির যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে। দলটির নেতা আব্দুল লতিফ মুসা মিসর সীমান্তের কাছে রাফা শহরের একটি মসজিদে শুক্রবারের জুমার নামাজের আগে গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণা করার পর ওই মাসজিদে হামলা চালায় হামাসের বন্দুকধারীরা। এ সময় মুসার অনুসারীদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে নিহত হয় ছয়জন। চিকিৎসাকর্মীরা জানিয়েছে, ৬ বন্দুকধারী নিহত হয়েছে এবং বেসামরিক নাগরিক ও শিশুসহ প্রায় ৪০ জন আহত হয়েছে। ফিলিস্তিনি গেরিলা দল হামাস বলেছে, তাদের বন্দুকধারীরা ইসলামিক দলটির ঘাঁটিতে হামলা করেছে। তবে দলনেতা মুসার ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। মুসা গ্রেপ্তার হয়েছেন কিনা হামাস তা বলতে অস্বীকৃতি জানিয়েছে। রাফার ওই মসজিদে মুসা ইসলামিক আমিরাতের অভ্যূদয় ঘোষণার পর সেখানে হৈ হুল্লোড় করে সমাবেশ করে কয়েকশ লোক। গাজার হামাস সরকারের প্রধান ইসমসাইল হানিয়ে অবশ্য ওই এলাকায় শুক্রবার কোনও অ-ফিলিস্তিন বন্দুকধারীর উপস্থিতির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, গাজার মাটিতে এ ধরনের দলের অস্তিত্ব নেই। গাজার যোদ্ধারা ছাড়া এখানে আর অন্য কোনও যোদ্ধা নেই।" ইসরায়েল গাজায় ইরাক এবং আফগানিস্তান থেকে আসা যোদ্ধা রয়েছে বলে অভিযোগ করে আসছে। কিন্তু এ ধরনের অভিযোগ বিশ্ব স