২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক মন্দা উৎরে গেছে ফ্রান্স, জার্মানি

ঝড়ো গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ফিরে এসে এ বছর মন্দা উৎরে গেছে ফ্রান্স ও জার্মানি। নীতিনির্ধারক এবং অর্থনীতিবিদরা মন্দা কাটাতে যে সময় লাগবে বলে ধারণা করেছিলেন তার চেয়েও আগে দেশদুটি এ সাফল্য অর্জন করেছে। তবে ইউরো জোনের অন্য দেশগুলো মন্দা কাটিয়ে উঠতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

প্যারিস/বার্লিন ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঝড়ো গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ফিরে এসে এ বছর মন্দা উৎরে গেছে ফ্রান্স ও জার্মানি। নীতিনির্ধারক এবং অর্থনীতিবিদরা মন্দা কাটাতে যে সময় লাগবে বলে ধারণা করেছিলেন তার চেয়েও আগে দেশদুটি এ সাফল্য অর্জন করেছে। তবে ইউরো জোনের অন্য দেশগুলো মন্দা কাটিয়ে উঠতে পারেনি। জার্মানি এবং ফ্রান্সের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এপ্রিল এবং জুনে বেড়েছে ০ দশমিক ৩ শতাংশ। এতে করে অবসান ঘটেছে দেশ দুটির গভীর অর্থনৈতিক মন্দার। অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান বিস্ময়কর উল্লেখ করে ফ্রান্সের অর্থমন্ত্রী বলেছেন, ফ্রান্স শেষ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করছে। কিন্তু ১৬ জাতি ইউরো জোন এর দেশগুলোর জিডিপি ০ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। এ বছরের প্রথমদিকের তুলনায় এ হার ২ দশমিক ৫ শতাংশ কম। ইউরো জোনের দুই বৃহৎ অর্থনীতির দেশদুটি বাদে অন্য সদস্য দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিুগামী। ইতালিতে প্রবৃদ্ধি কমেছে ০ দশমিক ৫ শতাংশ, অস্ট্রিয়া এবং বেলজিয়ামে ০ দশমিক ৪ শতাংশ এবং নেদারল্যান্ডে ০ দশমিক ৯ শতাংশ। তবে গ্রিস ও পর্তুগালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/