২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির রায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যথিত ও ক্ষুব্ধ

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, মিয়ানামারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি- কে ১৮ মাসের "দৈত্যাকৃতির" শাস্তি দেওয়ায় তিনি "ব্যথিত ও ক্ষুব্ধ"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ইয়াঙ্গুন, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, মিয়ানামারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি- কে ১৮ মাসের "দৈত্যাকৃতির" শাস্তি দেওয়ায় তিনি "ব্যথিত ও ক্ষুব্ধ"। তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ অভিহিত করে বলেছেন, আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে সু চিকে অংশ নিতে না দিতেই সেনাশাসিত মিয়ানমার এই পদক্ষেপ নিয়েছে। এক বিবৃতিতে ব্রাউন বলেন, "বার্মার সামরিক জান্তা আইনের শাসন মেনে নিতে অস্বীকার জানিয়ে আন্তর্জাতিক মতামতের যে তোয়াক্কা করছে না তা আবারো প্রমাণিত হল।" "এই রায়ের চেহারা অনেক বেশি দৈত্যাকৃতির কারণ জনগণের আশা ও আকাক্সক্ষার জন্য সংগ্রাম করা সু চিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করাই এর মূল উদ্দেশ্য।" ব্রাউন মিয়ানমারের অস্ত্র কেনার ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারি করার জন্যও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৪ ঘ.