২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কয়েক দফা গাড়িবোমা হামলায় নিহত ৪২

ইরাকের রাজধানী বাগদাদ এবং উত্তর ইরাকে কয়েকদফা গাড়ি বোমা হামলায় সোমবার ৪২ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। জুনে ইরাকের বিভিন্ন শহর ও নগরী থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটিই বড় ধরনের বোমা হামলার ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 06:21 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

বাগদাদ, আগস্ট ১০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদ এবং উত্তর ইরাকে কয়েকদফা গাড়ি বোমা হামলায় সোমবার ৪২ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। জুনে ইরাকের বিভিন্ন শহর ও নগরী থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটিই বড় ধরনের বোমা হামলার ঘটনা। পুলিশ জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় নগরী মসুলের কাছে শিয়া গ্রাম খাজনায় দুটি ট্রাক বোমা হামলায় ২৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। এতে ৩০টি বাড়িও ধ্বংস হয়। অন্যদিকে, বাগদাদের একটি শিয়া এলাকায় নির্মাণ শ্রমিকদের লক্ষ্য করে চালানো দুটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছে ১৭ জন। আহত হয়েছে ৮১ জন। পুলিশ একথা জানিয়েছে। এর আগে গত সপ্তাহে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় মসুলের বাইরে একটি শিয়া মসজিদে ৩৮ জন নিহত হয়েছিল। ইরাকে গত ১৮ মাসে বিদ্রোহী তৎপরতা কমে এলেও মসুল ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোসহ অন্য কয়েকটি এলাকায় তা এখনও প্রকট। সা