২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র নির্মাতা জন হিউজেস মারা গেছেন

হলিউডের চলচ্চিত্র নির্মাতা জন হিউজেস (৫৯) বৃহস্পতিবার আকস্মিকভাবে নিউইয়র্কে মারা গেছেন। ৮০'র দশকে কিশোরকিশোরীদের জন্য বেশ কয়েকটি কমেডি ছবি নির্মাণ করে তিনি সাড়া ফেলেছিলেন। আর তার লেখা ও প্রযোজিত ছবি 'হোম এলোন' তাকে দেয় জগতজোড়া খ্যাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

লস এঞ্জেলেস, ৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হলিউডের চলচ্চিত্র নির্মাতা জন হিউজেস (৫৯) বৃহস্পতিবার আকস্মিকভাবে নিউইয়র্কে মারা গেছেন। ৮০'র দশকে কিশোরকিশোরীদের জন্য বেশ কয়েকটি কমেডি ছবি নির্মাণ করে তিনি সাড়া ফেলেছিলেন। আর তার লেখা ও প্রযোজিত ছবি 'হোম এলোন' তাকে দেয় জগতজোড়া খ্যাতি। গত এক দশক হিউজেস হলিউডের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে পুরোদস্তুর কৃষক হয়ে গিয়েছিলেন। ডেঁড়া গেড়েছিলেন মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য ইলিনয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্ক গিয়ে বৃহস্পতিবার ম্যানহাটনের রাস্তায় হেঁটে বেড়ানোর সময় তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি লুটিয়ে পড়েন। 'সিক্সটিন ক্যান্ডলস' 'দ্যা ব্রেকফাস্ট ক্লাব' ও 'ফেরিস বুয়েলারস ডে অফ'- এই তিনটি কমেডিকে কিশোরকিশোরী শ্রেণীর অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হয়। আমেরিকার কিশোরদের মানসিকতায় উষ্ণতা ও ভালবাসা জাগিয়ে তুলতে ছবিগুলো বেশ প্রভাব ফেলেছিল। ছবির চরিত্রগুলোর মুখে তিনি তুলে দিয়েছিলেন দৈনন্দিন স্বাভাবিক সংলাপ, এতে দর্শকরা তাদের কঠিনসব সমস্যার প্রতি সহানুভূতিশীল ও একাত্ম হয়ে ওঠে। ১৯৮৬ সালে তিনি নির্মাণ করেন 'প্রেটি ইন পিং'। এ ছবির কাহিনীকার ও প্রযোজকও তিনি। 'ফেরিস বুয়েলারস ডে অফ' ছবিতে অভিনয়ের মাধ্যমে ম্যথু ব্রডারিক বিশাল তারকায় পরিণত হন। আর হিউজেসের আরেক লেখা ও প্রযোজিত চলচ্চিত্র 'হোম এলোন' শিশুতারকা ম্যাককউলে কালকিন এর খ্যতিমান ও ভবিষ্যতের দাপুটে অভিনেতা হওয়ার পথ রচনা করে। ১৯৯০ সালে নির্মিত হোম এলোন বাঁচিয়ে দেয় নগদ অর্থসংকটে জর্জরিত টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সকে। বিশ্বব্যাপী শিশুদের কাছে আদৃত এ ছবি ৫০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে। এটি এবং ১৯৯২ সালে দ্বিতীয় পর্বটিও পরিচালনা করেছিলেন ক্রিস কলম্বাস। হিউজের তার দ্বিতীয় পরিচালিত ছবি 'ব্্েরকফাস্ট ক্লাব' এর মহরত অনুষ্ঠানে বলেছিলেন, "অনেক চলচ্চিত্র নির্মাতাই টিনএজারদের অনৈতিকতা ও অজ্ঞতায় পূর্ণ হিসেবে চিত্রিত করে।" "তারা মনে করেন, টিন এজাররা খুব একটা বুদ্ধিমান হয় না। কিন্তু আমি এর সত্যতা খুঁজে পাইনি। আমি তাদের কথা শুনি। তাদের শ্রদ্ধা করি। কারও বয়স শুধু ১৬ হওয়ার কারণেই তাদের কথার গুরুত্ব নেই- এটা ঠিক নয়। আমি বরং তাদের কথাবার্তার বেশ গুরুত্ব দেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০৮ ঘ.