২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায়াকে পুনর্বহাল প্রশ্নে ভোট এড়াল হন্ডুরাস কংগ্রেস

গত মাসে সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়ার পর প্রেসিডেন্ট জেলায়াকে ক্ষমতায় পুনর্বহাল করা হবে কিনা সে প্রশ্নে ভোট এড়িয়েছে হন্ডুরাস কংগ্রেস। এ সিদ্ধান্ত নেওয়ার ভার সুপ্রিম কোর্টের বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

তেগুছিগালপা, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত মাসে সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়ার পর প্রেসিডেন্ট জেলায়াকে ক্ষমতায় পুনর্বহাল করা হবে কিনা সে প্রশ্নে ভোট এড়িয়েছে হন্ডুরাস কংগ্রেস। এ সিদ্ধান্ত নেওয়ার ভার সুপ্রিম কোর্টের বলে জানিয়েছে তারা। হন্ডুরাস কংগ্রেসের প্রধান জোসে আলফ্রেডো সাভেদ্রা বলেছেন, "হন্ডুরাস সঙ্কট নিরসনে কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের পরিকল্পনার অংশ হিসাবে জেলায়াকে ক্ষমতায় ফেরানোর রায় ডেপুটিরা দিতে পারে না। কারণ এটি সাংবিধানিক প্রশ্ন।" যুক্তরাষ্ট্র সোমবার জেলায়ার পুনর্বহাল দাবি করেছে। তবে হন্ডুরাসের ওপর নিষেধাজ্ঞা কঠোর করার ব্যাপারে কোনও প্রতিশ্র"তি দেয়নি। ২৮ জুনে উৎখাত হওয়ার পর জেলায়া এখন প্রতিবেশী নিকারাগুয়ায় রয়েছেন। হন্ডুরাস কংগ্রেস সোমবার আরিয়াসের প্রস্তাব পড়ে দেখতে একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েনে আলফ্রেডো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৬ ঘ.