২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের একটি প্রদেশে যুদ্ধবিরতি চুক্তি

আফগানিস্তানের একটি প্রত্যন্ত প্রদেশে তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে সরকার। প্রেসিডেন্টের একজন মুখপাত্র সোমবার এই তথ্য জানিয়েছেন। আগামী মাসে নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যাওয়ায় তালেবানদের সঙ্গে প্রথম এ ধরনের চুক্তি করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

কাবুল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের একটি প্রত্যন্ত প্রদেশে তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে সরকার। প্রেসিডেন্টের একজন মুখপাত্র সোমবার এই তথ্য জানিয়েছেন। আগামী মাসে নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যাওয়ায় তালেবানদের সঙ্গে প্রথম এ ধরনের চুক্তি করা হল। মুখপাত্র সেয়ামাক হেরাওয়ি জানান, তুর্কমেনিস্তান সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে শনিবার এ চুক্তি করা হয়। ২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকার দেশের অন্যান্য স্থানেও এরকম চুক্তি করতে চায়। হেরাওয়ি রয়টার্সকে বলেন, "যতদিন পর্যন্ত চুক্তি বজায় থাকবে সরকার তালেবানদের (বাদঘিসে) ওপর আক্রমণ করবে না। তারা নির্বাচনেও অংশ নিতে পারবে।" ২০০১ সালে তালেবান সমর্থনপুষ্ট ইসলামি সরকারের পতনের পর আফগানিস্তানে এখন সহিংসতা সবচেয়ে বেশিমাত্রায় ঘটছে। এ মাসে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন মেরিন সেনারা তালেবানের বিরুদ্ধে বড়ধরনের অভিযান শুরু করায় তা আরও বেড়েছে। তবে তালেবানদের শক্তঘাঁটি দক্ষিণ ও পূর্বাঞ্চলের তুলনায় বাদঘিসে তালেবানদের হামলা কমই ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০২৪ ঘ.