ওয়াশিংটন, ২৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার বলেছেন, বৃহৎ শক্তির দেশগুলো চায় উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ফিরে আসুক। তবে এজন্য তাদেরকে কোনও পুরস্কার দেওয়া হবে না বলে জানান তিনি।
এনবিসি'র মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে হিলারি বলেন, "আধাআধি পদক্ষেপের জন্য আমরা তাদেরকে কোনও পুরস্কার দেব না। তারা এখন জানে আমরা বিশ্ব সম্পদায় কি আশা করি।"
তিনি বলেন, "আমরা এখনও চাই উত্তর কোরিয়া আলোচনার টেবিলে ফিরে আসুক এবং পরমাণু নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক প্রচেষ্টায় শামিল হোক।"
২৫ মে উত্তর কোরিয়ার পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার জাতিসংঘ নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টাকে বড় ধরনের সহযোগিতা আখ্যা দেন হিলারি।
সা
bdnews24