২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচ১এন১ ফ্লুতে ইন্দোনেশিয়ায় প্রথম মৃত্যু

এইচ১এন১ ফ্লু ভাইরাসে প্রথম ৬ বছরের এক বালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। মারাত্মক নিউমোনিয়ায় ভুগে বালিকাটি জাকার্তায় মারা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 08:40 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

জাকার্তা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এইচ১এন১ ফ্লু ভাইরাসে প্রথম ৬ বছরের এক বালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। মারাত্মক নিউমোনিয়ায় ভুগে বালিকাটি জাকার্তায় মারা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জ্বর, কফ ও শ্বাসকষ্ট নিয়ে বালিকাটি হাসপাতালে ভর্তি হয়েছিল। ২২ জুলাইয়ে সে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী ১৬০ টি দেশে এইচ১এন১ ভাইরাসের বিস্তার এবং এতে ৮০০ জন মারা যাওয়ার কথা জানিয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যাই এইচ১এন১ ভাইরাস আক্রান্তের প্রকৃত সংখ্যা নয়। ফ্লুতে নিউমোনিয়া, হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্নভাবে মানুষ মারা যেতে পারে। ইন্দোনেশিয়া এ পর্যন্ত সেদেশে ৩৪৩ মানুষ এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৮ ঘ.