নয়াদিল্লি, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মুম্বাই হামলার একমাত্র জীবিত হামলাকারী মোহম্মদ আজমল কাসাব সোমবার মুম্বাই আদালতে অপরাধ স্বীকার করেছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাকেশ মারিয়া বলেন, "হ্যাঁ আজ মুম্বাই আদালতে শুনানির সময় সে নভেম্বরের হামলার ঘটনায় অপরাধ স্বীকার করেছে।"
মুম্বাই হামলার পর কাসাবের বিরুদ্ধে হত্যা ও ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়াসহ ৮৬ টি অভিযোগ উত্থাপর করা হয় এবং মে মাসে সে এসব অভিযোগ অস্বীকার করে।
গত নভেম্বরে মুম্বাইয়ে দুটি বিলাসবহুল হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় ১৬৬ জন নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাসাব ছাড়া অন্য হামলাকারীরা নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৭২৯ ঘ.
bdnews24