২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিদেশি সেনা নিহতের সংখ্যা বাড়ছে

আফগানিস্তানে বিদেশি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আরও এক ব্রিটিশ সেনার মৃত্যু হওয়ায় এ মাসেই বিদেশি সেনার নিহতের সংখ্যা মোট ৪৭ এ দাঁড়াল। ন্যাটো সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 07:31 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কাবুল, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বিদেশি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আরও এক ব্রিটিশ সেনার মৃত্যু হওয়ায় এ মাসেই বিদেশি সেনার নিহতের সংখ্যা মোট ৪৭ এ দাঁড়াল। ন্যাটো সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে। এ পরিস্থিতিতে লন্ডন থেকে ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে আরও সেনা মোতায়েন প্রয়োজন বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার হেলমান্দে ওই ব্রিটিশ সেনা নিহত হয়। এ নিয়ে জুলাইতে মোট ৪৭ জন বিদেশি সেনা নিহত হল। ২০০১ সালে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর এক মাসে এটাই সর্বোচ্চ সংখ্যক বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনা। এর আগে ২০০৮ সালের জুনে ও আগস্টে ৪৬ জন সেনা নিহত হয়েছিল। শুধু বিদেশি সেনারাই নয়, তালেবানদের পুতে রাখা বোমায় বেসামরিকরাও হতাহত হচ্ছে। কান্দাহারে রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে স