২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক মজবুত করতে ভারত সফরে হিলারি

যুক্তরাষ্ট্রের প্রতিশ্র"তি নিয়ে নয়াদিল্লির কোনো সন্দেহ থাকলে তা দূর করা এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ভারত সফরে রওনা হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বারাক ওবামার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্র"তিবদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 09:10 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ওয়াশিংটন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রতিশ্র"তি নিয়ে নয়াদিল্লির কোনো সন্দেহ থাকলে তা দূর করা এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার ভারত সফরে রওনা হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বারাক ওবামার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্র"তিবদ্ধ। এর আগে আফগানিস্তান ও পাকিস্তানে তালেবান আগ্রাসন ঠেকাতে ওবামার প্রশাসন যুদ্ধের উপর গুরুত্বারোপ করলেও বৃহৎ শক্তি হিসাবে ক্রমেই বেড়ে ওঠা ভারতের গুরুত্ব সম্পর্কে তারা পূর্ণ ওয়াকিবহাল। তাই তারা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারেও আগ্রহী। বুধবার হিলারি বলেন, "সব কিছুই তৈরি। আমরা যাতে আমাদের বন্ধন আরও গভীর এবং প্রশস্ত করতে পারি সেজন্য সব কিছুই করতে যাচ্ছি।" যুুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন, তারা অন্তত তিনটি বিষয়ে সফল হয়ে ফিরবেন। যার মধ্যে- যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আইনের আওতায় চুক্তি সম্পাদনের মাধ্যমে নিশ্চিত করা হবে ভারতের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র প্রযুক্তি বিক্রি করবে, যা তৃতীয় কোনও দেশের কাছে ফাঁস করা হবে না। -ভারত ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য দেশের ভেতরে সে দুটি পারমাণবিক শক্তি চুল্লি বসানোর জন্য জায়গা সংরক্ষিত রাখবে, যেখান থেকে ১০ বিলিয়ন ডলারের ব্যবসা করতে পারে কোম্পানিগুলো। দুই দেশের মধ্যে কৌশল নির্ধারণের সংলাপের আয়োজন করা, যাতে নেতৃত্ব দেবেন হিলারি ক্লিনটন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ। তবে হিলারির সোমবার নয়াদিল্লি সফর কালে এই তিনটি চুক্তির সবগুলোই জনসম্মুখে প্রকাশ করা হতে পারে। মুম্বাই এবং নয়াদিল্লিতে দু' রাত করে কাটানোর পর হিলারি থাইল্যান্ডে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৬১৫ ঘ.