২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের মৃত্যুর পেছনে 'ফাউল প্লে' সন্দেহ করছেন বাবা

মাইকেল জ্যাকসনের বাবা সন্দেহ করছেন কারও অপরাধমূলক তৎপরতার (ফাউল প্লে) কারণেই তার ছেলে মারা গেছে। শুক্রবার এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। জো জ্যাকসন জানান, যখন তিনি শুনলেন জ্যাকসনকে তার বাড়িতে অচেতন দশা থেকে হাসপাতালে নেওয়া হয়েছে তখন তিনি হতবিহ্বল হয়ে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

লস এঞ্জেলেস, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাইকেল জ্যাকসনের বাবা সন্দেহ করছেন কারও অপরাধমূলক তৎপরতার (ফাউল প্লে) কারণেই তার ছেলে মারা গেছে। শুক্রবার এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। জো জ্যাকসন জানান, যখন তিনি শুনলেন জ্যাকসনকে তার বাড়িতে অচেতন দশা থেকে হাসপাতালে নেওয়া হয়েছে তখন তিনি হতবিহ্বল হয়ে পড়েন। তিনি বলেন,"জ্যাকসনের ওই অবস্থা আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। আমি বিশ্বাস করি এর সঙ্গে অপরাধ জড়িত।" "ড্রাগের ব্যাপারে আমি কিছুই জানতাম না। এমনকি তাদের নাম পর্যন্ত জানি না। তবে আমি এটা জানি যে, সে যাই নিক না কেন সেটা তাকে বিশ্রামের জন্যই দেওয়া হতো। সে যেহেতু কঠিন পরিশ্রম করছিল তাই এই ড্রাগের মাধ্যমে হয়তো তার শ্রান্তি দূর করার চেষ্টা হত।" "কিন্তু যাই হোক, সে আর জেগে ওঠেনি। সে কখনই আর জাগবে না। মাইকেল তার ঘুমের মধ্যেই মারা গেছে।" গত ২৫ জুন পপস্টার মাইকেল জ্যাকসনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। বিষবিদ্যার রিপোর্ট এলেই তার মৃত্যুর কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট আসতে ছয় সপ্তাহ সময় লাগে। কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্টে জানা গেছে, জ্যাকসনের মৃত্যুর পর তার বাড়ি থেকে চেতনানাশক ডাইপ্রিভান ওষুধ পাওয়া গেছে। সাধারণত হাসপাতালে রোগীকে অবশ করার কাজে এই ওষুধ ব্যবহৃত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৫২৬ ঘ.