২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্রিটিশদের লাশের সংখ্যা ইরাক যুদ্ধ ছাড়িয়েছে

আফগানিস্তানে ব্রিটিশ সেনার নিহত সংখ্যা ইরাক যুদ্ধ ছাড়িয়ে গেছে। শুক্রবার ব্রিটেন জানিয়েছে, ২৪ ঘণ্টায় আফগানিস্তানে ৮ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। এক হামলায় এত বেশি ব্রিটিশ সেনার নিহত হওয়া এটাই প্রথম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 05:47 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

লা'কুইলা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে ব্রিটিশ সেনার নিহত সংখ্যা ইরাক যুদ্ধ ছাড়িয়ে গেছে। শুক্রবার ব্রিটেন জানিয়েছে, ২৪ ঘণ্টায় আফগানিস্তানে ৮ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। এক হামলায় এত বেশি ব্রিটিশ সেনার নিহত হওয়া এটাই প্রথম। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ১৮৪ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। অপরদিকে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ইরাকে নিহত হয়েছে ১৭৯ ব্রিটিশ সেনা। গত ১০ দিনেই আফগানিস্তানে চারজন সামরিক কর্মকর্তাসহ ১৫ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, আফগানিস্তানে ব্রিটিশ সেনারা "একটি কঠিন গ্রীষ্মকাল" অতিক্রম করছে। তিনি প্রতি আরও ব্রিটিশ সেনা হারানোর শঙ্কাও ব্যক্ত করেছেন। তবে গর্ডন এটাও বলেছেন, অভিযান শেষ না হওয়া পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না। ইতালিতে জি-৮ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, "এটা খুবই কঠিন গ্রীষ্মকাল... শেয় হয়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তর্জাতিক স