২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে এইচ১এন১ ফ্লুতে ১৪ জনের মৃত্যু

ব্রিটেনে সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাস আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ফ্লু দ্রুত ছড়িয়ে পড়ে মহামারীর দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশের দুটি অঞ্চল। ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 06:53 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

লন্ডন, ১০ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনে সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাস আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ফ্লু দ্রুত ছড়িয়ে পড়ে মহামারীর দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশের দুটি অঞ্চল। ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ গবেষণাগারে পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৭১৮ জনের ফ্লু সংক্রমণ নিশ্চিত করেছে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পর সোয়াইন ফ্লু এখন ভয়াবহ রূপ নিচ্ছে ব্রিটেনে। ব্রিটেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লিয়াম ডোনাল্ডসন বলেছেন, ফ্লু আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। মারা যাওয়া ১৪ জনের অন্য স্বাস্থ্য সমস্যাও ছিল। ফলে তাদের কতজন সরাসরি ফ্লু ভাইরাসের কারণে মারা গেছে তা স্পষ্ট নয়। ডোনাল্ডসন বলেছেন, "লন্ডন এবং ওয়েস্ট মিডল্যান্ডে ফ্লু'র প্রাদুর্ভাব মহামারীর দ্বারপ্রান্তে পৌঁছেছে।" এই দুই জায়গায় ফ্লু দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানান তিনি। দেশজ