২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিনজিয়াংয়ে জুমার নামাজের ওপর কড়াকড়ি

চীনের দাঙ্গাবিক্ষুব্ধ জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমছির রাস্তায় সেনাদের কঠোর নিয়ন্ত্রণ এখন গড়িয়েছে মসজিদ পর্যন্ত। শুক্রবারে মসজিদে মুসল্লিদের জুমার নামাজের ওপর কড়াকড়ি করছে কর্তৃপক্ষ। উইগুর মুসলিমরা অনেকেই বলছে, তাদেরকে মসজিদে জুমার নামাজ আদায় করতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 04:24 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

উরুমছি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনের দাঙ্গাবিক্ষুব্ধ জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমছির রাস্তায় সেনাদের কঠোর নিয়ন্ত্রণ এখন গড়িয়েছে মসজিদ পর্যন্ত। শুক্রবারে মসজিদে মুসল্লিদের জুমার নামাজের ওপর কড়াকড়ি করছে কর্তৃপক্ষ। উইগুর মুসলিমরা অনেকেই বলছে, তাদেরকে মসজিদে জুমার নামাজ আদায় করতে দেওয়া হবে না। উরুমছির উইগুর বাজার এলাকার কয়েকটি মসজিদে ইতোমধ্যেই নামাজ স্থগিত রাখার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য মসজিদের লোকজনও বলছে, শুক্রবারের নামাজ হবে না। মসজিদের আশেপাশে সশস্ত্র যান নিয়ে পাহারায় রয়েছে সেনারা। উরুমছির বড় ডং কুরকুক ব্রিজ মসজিদের বাইরের পরিস্থিতি নজরে রাখা নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লির উক্তি, "মসজিদ খুলবে না। কমিউনিস্ট পার্টি আমাদের মসজিদ খুলতে দেবে না।" কাছাকাছি গায়ুয়ান মসজিদের প্রবেশদ্বারে টাঙানো একটি নোটিশে লেখা, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে মসজিদে নামাজ পড়া বন্ধ রাখা হবে। কেউ নামাজ আদায় করতে চাইলে অনুগ্রহ করে তা বাড়িতেই পড়