২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের স্মরণানুষ্ঠানে ভিড় জমাচ্ছে লাখো ভক্ত

লস এঞ্জেলেসের কেন্দ্রস্থলে মঙ্গলবার পপ সম্রাট মাইকেল জ্যাকসনের স্মরণানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে তার হাজার হাজার ভক্ত। তাকে স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে সেখানে থাকছে বিশ্বের আরও অনেক তারকা। দু'সপ্তাহ আগে জ্যাকসনের আকম্মিক মৃত্যুতে শোকার্ত হয় বিশ্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

লস এঞ্জেলেস, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- লস এঞ্জেলেসের কেন্দ্রস্থলে মঙ্গলবার পপ সম্রাট মাইকেল জ্যাকসনের স্মরণানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে তার হাজার হাজার ভক্ত। তাকে স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে সেখানে থাকছে বিশ্বের আরও অনেক তারকা। দু'সপ্তাহ আগে জ্যাকসনের আকম্মিক মৃত্যুতে শোকার্ত হয় বিশ্ব। মারিয়া কেরি, আশার ও জেনিফার হাডসনের মতো পপশিল্পীরা অনুষ্ঠানে আর এন্ড বি ঘরানার শিল্পী স্মোকি রবিনসন, লাওনেল রিচি ও স্টিভ ওয়ান্ডারের সঙ্গে মিলে শ্রদ্ধা জানাবেন জ্যাকসনের প্রতি। থাকবেন কোবে ব্রায়ান্টের মতো বাস্কেটবল তারকা; চলচ্চিত্র তারকা ব্র"ক শিল্ডেরও আসার কথা রয়েছে সেখানে। গত ২৫ জুন মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের ভাড়া বাড়িতে মারা যান জ্যাকসন। পুলিশের ধারণা, অনুুষ্ঠান দেখতে লস এঞ্জেলেসের কেন্দ্রস্থলের ক্রীড়াঞ্চল স্টেপল সেন্টারের আশেপাশে ভিড় জমাবেন আড়াই লাখেরও বেশি মানুষ। অনলাইন লটারিতে জিতে টিকেট পাওয়া ১৮ হাজারের মতো দর্শক স্টেপল সেন্টারের ভিতরে ও পাশের একটি থিয়েটার ভবনের ভেতরে বসে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। প্রায় দু'ঘণ্টা ধরে চলবে ওই স্মৃতিতর্পণ অনুষ্ঠান। লটারিতে টিকেট বিজয়ী ক্যালিফোর্নিয়ার গ্লেনডেলের বাসিন্দা স্টিভ হোয়ার্ড বলেছেন, "নিশ্চিতই এটি হবে এক স্বরণীয় অনুষ্ঠান। এলভিস প্রিসলির মৃত্যুর পরের স্মরণানুষ্ঠান থেকে এটি যদি বড় নাও হয়, অবশ্যই তা বিশাল অনুষ্ঠান হবে।" স্মরণানুষ্ঠানের কনসার্ট আয়োজন করেছে এইজি লাইভ কোম্পানি। লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া জ্যাকসনের কনসার্ট আয়োজনের দায়িত্বও ছিল এই কোম্পানির হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৬ ঘ.