জেনেভা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী বছর বহু দলের অংশগ্রহণে বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার জন্য সোমবার মিয়ানমারের জেনারেলদেরকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
মিয়ানমারে দুইদিনের সফর শেষে জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে বান ওই আহ্বান জানান। মিয়ানমার সফরকালে কারান্তরীণ বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করার অনুমতি পাননি বান। এই রূঢ় আচরণের জন্য তিনি মিয়ানমারের জেনারেলদের তিরস্কার করেন।
সোমবার সাংবাদিক সম্মেলনে বান বলেন, "নির্বাচন বিশ্বাসযোগ্য এবং বৈধ করতে হলে এর জন্য সঠিকভাবে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার ভার মিয়ানমারের নেতাদেরই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১২৮ ঘ.
bdnews24