চীনের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ১৫ জন নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ৪ লাখ মানুষ। সিনহুয়া সংবাদ সংস্থা রোববার এ খবর দিয়েছে। ওদিকে, প্রতিবেশী ভিয়েতনামেও উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে বাড়িঘর, ভেঙে গেছে রাস্তাঘাট। ভিয়েতনামের রাষ্ট্রীয় বেতার ও সরকার রোববার একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 Jul 2009, 08:58 AM
Updated :
26 Aug 2022, 11:42 AM
হ্যানয়, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)