২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে শুক্রবার চালক বিহনী বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। এ অঞ্চলে পাকিস্তানি সেনাদের তালেবানবিরোধী অভিযান শুরুর মূহূর্তে এই ক্ষেপণাস্ত্র হামলা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ওয়ানা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে শুক্রবার চালক বিহনী বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। এ অঞ্চলে পাকিস্তানি সেনাদের তালেবানবিরোধী অভিযান শুরুর মূহূর্তে এই ক্ষেপণাস্ত্র হামলা হল। আফগানিস্তানে ক্রমবর্ধমান তালেবান সহিংসতার মুখে যুক্তরাষ্ট্র পাকিস্তানের আপত্তি সত্ত্বেও এক বছর আগে পাক-সীমান্তের আইনশৃঙ্খলাহীন এলাকাগুলোর জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তা জানিয়েছেন, "আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবান নেতা এবং আল-কায়েদা মিত্র বাইতুল্লাহ মেহসুদের ঘাঁটির কাছে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ১০ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।" দুইজনের একজন কর্মকর্তা জানান, "একটি ক্ষেপণাস্ত্র মুফতি নূর ওয়ালির কার্যালয়ে আঘাত হেনেছে। মুফতি একসময় জঙ্গিদের আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে ছিলেন।" এতে মুফতি বা অন্য কোনও বিদেশি জঙ্গি নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৩ ঘ.