ভিয়েনা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের কূটনীতিক ইউকিয়া আমানো বৃহস্পতিবার সামান্য ব্যবধানে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 'আইএইএ'র পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন। ভোটে দক্ষিণ আফ্রিকার আব্দুল সামাদ মিন্টিকে হারিয়ে জয়ী হন তিনি।
আমানো আগের আইএইএ প্রধান এল বারাদির উত্তরসূরী। বারাদি নভেম্বরে অবসরে যাচ্ছেন।
মার্চে আইএইএ প্রধান নির্বাচন নিয়ে অচলবস্থা দেখা দেওয়ার পর ছয় দফা ভোটে সামাদকে পরাজিক করেন আমানো। তার বয়স ৬২ বছর।
ভোটে আমানো আইএইএ'র গভার্নিং বোর্ডের সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। ৩৫ সদস্যের গভার্নিং বোর্ডে তার পক্ষে পড়েছে ২৩ ভোট। একজন ভোটদানে বিরত ছিল। শিল্পোন্নত দেশগুলো আমানোকে ব্যাপক সমর্থন দিয়েছে।
নির্বাচিত হয়েই ধনী-দরিদ্রের মধ্যকার উত্তেজনা সামাল দেওয়ার অঙ্গীকার করেছেন আমানো। যে উত্তেজনার কারণে পরমাণু অস্ত্র বিস্তার রোধের লড়াই দুর্বল হয়ে পড়ছে।
আমানোর সামনে অন্যান্য আরও চ্যালেঞ্জগুলো হচ্ছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স
bdnews24