জাতিসংঘ, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে ব্যক্তিগত দূত নিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির নোবেল পুরস্কার জয়ী মানবাধিকার আইনজীবী শিরিন এবাদি। বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।
এক চিঠিতে এবাদি বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে দেখার জন্য বানকে একজন জাতিসংঘ দূত নিয়োগের অনুরোধ জানিয়েছেন। চিঠিটিতে মানবাধিকার গ্র"পগুলোর সংগঠন 'ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস' এবং 'ইরানিয়ান লিগ ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস' এর স্বাক্ষর রয়েছে।
বানের এক মুখপাত্র জানিয়েছেন, চিঠিটি তার কার্যালয়ে পৌঁছেছে। কিন্তু বান স
bdnews24