২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিরি হলেন লেবাননের প্রধানমন্ত্রী

লেবানন জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের আমন্ত্রণ পেলেন সাদ আল-হারিরি। শনিবার প্রেসিডেন্ট মাইকেল সুলেইমান তাকে প্রধানমন্ত্রী নিয়োগের ডিক্রি জারি করেন। হারিরি প্রধানমন্ত্রী পদের জন্য সংসদের ১২৮ সদস্যের মধ্যে ৮৬ জনের সমর্থন অর্জন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বৈরুত, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবানন জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের আমন্ত্রণ পেলেন সাদ আল-হারিরি। শনিবার প্রেসিডেন্ট মাইকেল সুলেইমান তাকে প্রধানমন্ত্রী নিয়োগের ডিক্রি জারি করেন। হারিরি প্রধানমন্ত্রী পদের জন্য সংসদের ১২৮ সদস্যের মধ্যে ৮৬ জনের সমর্থন অর্জন করেন। পরে হারিরি বলেন, তিনি এমন একটি জোট সরকার গঠন করতে চান যে সরকার দেশের নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। নিজের জোটের নির্বাচনী প্রতিশ্র"তির কথা তুলে ধরে তিনি বলেন, "নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী আমরা একটি জোটবদ্ধ জাতীয় সরকার গঠন করবো। যে সরকারে প্রতিটি দলের মূল্যায়ন করা হবে। পাশাপাশি সব দলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। "আমি জানি আমাদের লক্ষ্য অর্জনের পথটি অতোটা মসৃণ নয় যতোটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। লক্ষ্য অর্জনে আমাদের অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হবে।" সদ্য প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়া হারিরিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমর্থনপুষ্ট নেতা হিসেবে ধরা হয়ে থাকে। তার বাবা রফিক আল-হারিরি দেশটির আরেক জনপ্রিয় নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/০০১১ঘ.