ওয়াশিংটন, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রিপাবলিকান দলের এক সিনেটর তার সাবেক প্রচারণা কর্মীর সঙ্গে পরকীয়া প্রেমের কথা স্বীকার করার কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হয়েছে দলের আরেক বড় নেতার একইরকম কেচ্ছা।
ভবিষ্যতে প্রেসিডেন্ট পদের দিকে নজর নিবদ্ধ থাকা এই দ্বিতীয় উঠতি তারকাটি জনসমক্ষে স্বীকার করলেন এক আর্জেন্টেনীয় নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের কথা।
ঘটনার নায়ক সাউথ ক্যারোলাইনার গভর্নর মার্ক স্যানফোর্ড। প্রায় এক সপ্তাহ লোকচক্ষুর অন্তরালে থাকার পর বুধবার প্রকাশ্যে ফিরে আসেন তিনি। আর টিভিতে দেশব্যাপী স
bdnews24