২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আবারও বোমা বিস্ফোরণে নিহত ৭

বাগদাদে শিয়া অধ্যুষিত সদর সিটির একটি বাজারে বুধবার বোমা হামলায় ৭২ জন নিহতের পর বৃহস্পতিবার আরও বোমা বিস্ফোরণে ৫ পুলিশসহ অন্ততপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বাগদাদ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদে শিয়া অধ্যুষিত সদর সিটির একটি বাজারে বুধবার বোমা হামলায় ৭২ জন নিহতের পর বৃহস্পতিবার আরও বোমা বিস্ফোরণে ৫ পুলিশসহ অন্ততপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। ফল্লুজা নগরীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাস্তার ধারে পেতে রাখা বোমায় একটি পুলিশের গাড়ি বিধ্বস্ত হয়ে ৫ পুলিশ নিহত হয়। এর কয়েক ঘন্টা পরই রাজধানী বাগদাদের দক্ষিণে একটি জনাকীর্ণ বাস টার্মিনালে আরেকটি বোমা হামলায় দুই ইরাকি নিহত হওয়াসহ অন্ততপক্ষে ৩০ জন আহত হয়। একটি হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। ওদিকে, মার্কিন বাহিনী জানিয়েছে, বাগদাদের পূর্বে রাস্তার ধারে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ মার্কিন সেনা আহত হয়েছে। ইরাকে একের পর এক এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনায় মার্কিন সেনারা ৩০ জুনের মধ্যে চলে যাওয়ার পর নিরাপত্তা বিধানে ইরাকি বাহিনীর সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিদ্রোহিরা বোমা হামলার মধ্য দিয়ে এ মাসে মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্ব ঘটানোর চেষ্টা করছে বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমি। বুধবারের হামলায় ৭২ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে প্রায় ১২৭ জন। ইরাকের নগর ও শহরগুলো থেকে মার্কিন যুদ্ধসেনা প্রত্যাহারের মাত্র ছয়দিন আগে এই ভয়াবহ বোমা হামলা ঘটল। ওই দরিদ্র এলাকায় মারিদি নামের বাজারটিতে মূলত পাখি বিক্রি করা হয়। বিস্ফোরণের বাজারের অনেক দোকানে আগুন লেগে যায়। বিস্ফোরণস্থলের কাছাকাছির একজন দোকানদার রাদ লতিফ বলেছেন, বোমাটি সম্ভবত একটি মোটরসাইকেলের ট্রেইলারে বাঁধা ছিল। এ হামলার মাত্র চারদিন আগে মার্কিন সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সদর সিটির নিরাপত্তার দায়িত্ব ইরাকি বাহিনীকে হস্তান্তর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৭৫৯ ঘ.