২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে আরও দু'বছর কঠিন সময়: টয়োটার নতুন প্রধান

টয়োটা মোটর কর্পোরেশনের নতুন প্রধান, গ্র"পটির প্রতিষ্ঠাতার নাতি আকিও টয়োডা বলেছেন, তাদের আরও দুই বছর কঠিন সময় পার করতে হবে। দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি বিশ্বের এক নম্বর গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটিকে ফের লাভের মুখে নিয়ে যেতে তার পরিকল্পনা তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

টোকিও, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টয়োটা মোটর কর্পোরেশনের নতুন প্রধান, গ্র"পটির প্রতিষ্ঠাতার নাতি আকিও টয়োডা বলেছেন, তাদের আরও দুই বছর কঠিন সময় পার করতে হবে। দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি বিশ্বের এক নম্বর গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটিকে ফের লাভের মুখে নিয়ে যেতে তার পরিকল্পনা তুলে ধরেন। টয়োডা বলেন, টয়োটা উত্তর আমেরিকায় আরও স্বয়ংসম্পূর্ণ কারখানা গড়ে তুলবে এবং এখন থেকে প্রত্যেক অঞ্চলে সবধরনের গাড়ি তৈরি বাদ দিয়ে এক এক অঞ্চলে তাদের চাহিদাভিত্তিক সুনির্দিষ্ট মডেলের গাড়ির জোগান দেবে। বিশ্ব অর্থনৈতিক মন্দায় গাড়ি বিক্রি কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন স্থানে টয়োটার কারখানাগুলোতে কাজ কমে গেছে। যুক্তরাষ্ট্রের বড় তিনটি গাড়ি কোম্পানির দুটিই সরকারি অর্থসাহায্যে টিকে আছে। পরপর দ্বিতীয় বছরেও লোকসানের মুখে টয়োটা কারখানাগুলোর খরচ কমাতে চাচ্ছে যাতে সেগুলোর ৭০ শতাংশ উৎপাদন ক্ষমতা কাজে লাগিয়েই লাভের মুখ দেখা যায়। টয়োডা বলেছেন, "পরপর তৃতীয় বছরও যাতে লোকসান গুণতে না হয় সে জন্য সবরকম চেষ্টা চালাব আমরা।" তিনি ইউরোপে হাইব্রিড মডেলের গাড়ির দিকে মনোযোগ দেওয়ার কথাও জানান। টয়োটা এর প্রাইয়াস হাইব্রিড গাড়িকে নতুন ছোঁয়া দিয়ে গত মাসে বাজারজাত করে এবং ইতিমধ্যেই জাপানে এর ১ লাখ ৮০ হাজার অর্ডার পাওয়া গেছে। টয়োটা তার উৎপাদিত গাড়ির অর্ধেকই তৈরি করে জাপানে। বর্তমানে এক ডলারের মূল্য ১০০ ইয়েনেরও নিচে নেমে যাওয়ায় কোম্পানিটির ক্ষতি তাতে আরও বেড়ে গেছে। এ সত্ত্বেও টিকে থাকার জন্য টয়োটা প্রতিদ্বন্দ্বী মার্কিন গাড়ি কোম্পানি ক্রাইসলার বা জেনারেল মোটরের মতো বিভিন্ন স্থানে কারখানা বন্ধ, কর্মী ছাঁটাই বা ডিলারশিপ গুটিয়ে নেওয়ার মতো পদক্ষেপে যাচ্ছে না। টয়োটা বলছে, উৎপাদন ক্ষমতা বজায় রেখেই তারা পরিস্থিতি মোকাবেলা করবে। তাদের বিবেচনায় গাড়ির চাহিদা ধীরে ধীরে আবার ফিরে আসবে। আকিও টয়োডাকে কোম্পানির প্রধানপদের প্রার্থী হিসেবে অনেকদিন থেকেই দেখা হচ্ছিল। ১৯৩৭ সালে তার দাদাই কোম্পানিটির গোড়াপত্তন করেন। মঙ্গলবার শেয়ারহোল্ডারদের বার্ষিক বৈঠকে টয়োটার প্রেসিডেন্ট পদে তার আসন পাকাপোক্ত হয়। টয়োডা বলেছেন, তিনি গত একদশকের স