২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরবজিতের মৃত্যুদণ্ডই বহাল রাখল পাকিস্তানের আদালত

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ভারতীয় নাগরিক সরবজিৎ সিংয়ের আবেদন গ্রাহ্য করেনি পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গোয়েন্দাবৃত্তি আর বোমা বহনের দায়ে ১৮ বছর আগে ভারতীয় সরবজিৎ সিংকে যে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছিল, সেটাই বুধবার বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ইসলামাবাদ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ভারতীয় নাগরিক সরবজিৎ সিংয়ের আবেদন গ্রাহ্য করেনি পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গোয়েন্দাবৃত্তি আর বোমা বহনের দায়ে ১৮ বছর আগে ভারতীয় সরবজিৎ সিংকে যে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছিল, সেটাই বুধবার বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আদেশটা এমন সময় এল যখন চিরশত্র" পাক-ভারত সম্পর্কের পালে নতুন করে হাওয়া লেগেছে। মুম্বাই হামলার পর গত সপ্তাহেই দু'দেশের নেতারা প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়েছিল। কিন্তু তাতেও সিংয়ের ভাগ্য ফেরেনি। ১৯৯১ সালে সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গোয়েন্দাবৃত্তি আর বোমা হামলার জন্য। যে হামলায় ১৪ জন মানুষ মারা যায়। কিন্তু সরবজিতের পরিবার জানায়, সরবজিৎ নির্দোষ। ১৯৯০ সালে সে মাতালাবস্থায় সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে পৌঁছায়। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন অন্যকথা। তারা বলেন, বোমা ফাটার পরপরই সরবজিৎ ভারতে চলে যাওয়ার চেষ্টা চালান। পাক সরকার অবশ্য সরবজিতের মৃত্যুদণ্ডাদেশ গতবছর মে মাসে স্থগিত করেছিল। কারণ তার আগে সরবজিতের পরিবার পাকিস্তানে গিয়ে দণ্ডাদেশ বাতিলের আবেদন জানায়। কিন্তু তিন সদস্যের বেঞ্চ পুরনো রায়ই বহাল রাখে এজন্য যে তারা রায় পুনর্বিবেচনার কোনও কারণ খুঁজে পায়নি। বিচারক রাজা ফাইয়াজ আদালতকে বলেন," মামলায় এমন কোনও রেকর্ডই নেই যে, দণ্ডাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে। তাই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।" ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ জানান, তার সরকার বিচারের বিস্তারিত কিছুই জানে না। তিনি বলেন," সরবজিতের মামলাটি ভারতের বহু মানুষকে ছুঁয়েছে, যারা মামলাটি খোঁজ খবর রাখছে। আমরা পাকিস্তান সরকারকে সমব্যথী এবং মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়ে আসছি। আমাদের আশা তারা এটা সম্ভব করে তুলবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৪৩৮ঘ.