২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি স্পিকারকে মুক্তি দিয়েছে ইসরায়েল

ইসরায়েল মঙ্গলবার ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকার আজিজ দেওয়েইককে মুক্তি দিয়েছে। পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে এই হামাস নেতাকে গ্রেপ্তার করে প্রায় তিন বছর আটকে রাখা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 05:39 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

রামাল্লা, পশ্চিম তীর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল মঙ্গলবার ফিলিস্তিনি পার্লামেন্টের স্পিকার আজিজ দেওয়েইককে মুক্তি দিয়েছে। পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে এই হামাস নেতাকে গ্রেপ্তার করে প্রায় তিন বছর আটকে রাখা হয়েছিল। ইসরায়েলের একটি সামরিক আদালতে দেওয়েইকের আটকাদেশের মেয়াদ বাড়াতে কৌঁসুলিদের আবেদন ব্যর্থ হওয়ার পর তিনি মুক্তি পেলেন। আগস্টে তার আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তাকে 'সন্ত্রাসী' গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষীসাব্যস্ত করেছিল ইসরায়েল। মুক্তি পাওয়ার দেওয়েইক প্যালেস্টিনিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের (পিএলসি) সামনে সাংবাদিকদের বলেন, "গাজা ও পশ্চিম তীরের সব বন্দিদের (রাজনৈতিক) আমি মুক্তি দাবি করছি।" তিনি বলেন, পার্লামেন্টকে সচল করতে ইসরায়েলের জেলে আটক সব আইনপ্রণেতাকে মুক্ত করার জন্য ফিলিস্তিনিদের কাজ করে যেতে হবে। ২০০৬ সালে হামাস ও অন্য কয়েকটি গোষ্ঠীর সদস্যরা ইসরায়েলি সেনা গিলাদ শলিতকে গাজা উপত্যকারা সীমান্ত থেকে অপহরণ করার পরপরই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে দেওয়েইক (৬০) সহ অনেক হামাস রাজনীতিককে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৪৫ ঘ.