ওয়াশিংটন, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্যে তার দেশের নেতৃস্থানীয় ভূমিকার যে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন তাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিরল সুযোগ সৃষ্টি হয়েছে। মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক শুক্রবার একথা বলেছেন।
ওয়াল স্ট্রীট জার্নালের সম্পাদকীয়তে মুবারক বলেছেন, ওবামা শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে ইচ্ছুক এবং আরব বিশ্বও এতে সাড়া দেবে।
মুবারক লেখেন, "ইসরায়েল-ফিলিস্তিন সংকটের ঐতিহাসিক সমাধান হাতের মুঠোয়। এতে করে ফিলিস্তিনিরা দখলদারিত্বমুক্ত স্বাধীর রাষ্ট্র পাবে। অন্যদিকে, ইসরায়েল পাবে স্বীকৃতি এবং শান্তি বসবাসের নিরাপত্তা।
তিনি বলেন, "মিসর এ মুহূর্তটিকে কাজে লাগাতে প্রস্তুত। আরব বিশ্বও তাই করবে বলে আমার বিশ্বাস।"
মুবারক আরও বলেন, ইসরায়েলের অবিরাম ইহুদি বসতি স
bdnews24