২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদীদের ঘোষিত 'মুক্ত' অঞ্চল পুনর্দখল অভিযানে পশ্চিমবঙ্গ

কলকাতার কাছে মাওবাদী বিদ্রোহিদের ঘোষিত 'মুক্ত' অঞ্চল পুনর্দখল করতে বৃহস্পতিবার সেখানে শত শত পুলিশ মোতায়েন করেছে ভারতের পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ। পুলিশ ইন্সপেক্টর জেনারেল কুলদ্বীপ সিং রয়টার্সকে বলেছেন, "মাওবাদী বিদ্রোহিদের কাছ থেকে ওই অঞ্চল পুনর্দখলের অভিযান শুরু হয়ে গেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

কলকাতা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কলকাতার কাছে মাওবাদী বিদ্রোহিদের ঘোষিত 'মুক্ত' অঞ্চল পুনর্দখল করতে বৃহস্পতিবার সেখানে শত শত পুলিশ মোতায়েন করেছে ভারতের পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ। পুলিশ ইন্সপেক্টর জেনারেল কুলদ্বীপ সিং রয়টার্সকে বলেছেন, "মাওবাদী বিদ্রোহিদের কাছ থেকে ওই অঞ্চল পুনর্দখলের অভিযান শুরু হয়ে গেছে।" সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে আসা মাওবাদীরা এ সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরের আদিবাসী এলাকায় ১০ সরকার সমর্থককে হত্যা করেছে। এ ঘটনা মাওবাদীদের দাপট বেড়ে যাওয়ারই লক্ষণ। কমিউনিস্টরা তিন দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে। কিন্তু জঙ্গলের ঘাঁটি থেকে লড়াই চালিয়ে আসা মাওবাদীরা গ্রামবাসীদের সমর্থন আদায় করে নিয়েছে। এবার পশ্চিমবঙ্গ মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেওয়ায় অস্বস্তিতে পড়েছে বিনিয়োগকারীরা। হুমকির মুখে পড়েছে শিল্পকারখানা। বিক্ষুব্ধ কৃষকদের সহিংস প্রতিবাদের মুখে কলকাতা থেকে ইতোমধ্যেই সরে যেতে হয়েছে টাটা মোটর কোম্পানীকে। এ সপ্তাহে মাওবাদী বিদ্রোহিরা আদিবাসী গ্রামবাসীদের সহায়তায় লালগড়ে পুলিশ ও সরকার সমর্থকদের বিরুদ্ধে সহিংস হামলা চালায়। রাস্তা খুঁড়ে এবং গাছ কেটে তারা ওই অঞ্চলকে অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলে। মাওবাদীরা লালগড়কে 'মুক্ত' অঞ্চল ঘোষণার পর শত শত আদিবাসী নারী-পুরুষকে বাঁশের লাটি, কুড়াল এবং তীর ধনুক নিয়ে লালগড়ের গ্রামগুলো পাহারায় থাকতে দেখা গেছে। ভারতের তৃতীয় বৃহত্তম স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান 'জেএসডব্লিউ স্টিল লিমিটেড' লালগড়ের কাছে ৭ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলারের স্টীল প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করেছে। রাষ্ট্রপরিচালিত ভারী ইঞ্জিনিয়ারিং ফার্ম 'এন্ড্রু ইউলে'র প্রধান কালোল দত্ত বলেছেন, "পরিস্থিতি বিপজ্জনক।" তিনি বলেন, "এ মুহূর্তে নিরাপত্তাটাই হচ্ছে উদ্বেগের ব্যাপার। একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন।" রাজ্যের এক ঊর্ধ্বন কর্মকর্তা বলেছেন, "মাওবাদীরা নারী ও শিশুদেরকে পুলিশী ব্যবস্থার বিরুদ্ধে মানবঢাল হিসাবে ব্যবহারের চেষ্টা করছে। রাজ্যের চীফ সেক্রেটারি অশোক মোহন চক্রবর্তী বলেছেন,"এটি অমানবিক এবং বিপজ্জনক। নারীদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডে টেনে আনা হচ্ছে। আমি তাদেরকে গণমাধ্যমের মধ্য দিয়ে সতর্ক করে দিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর