২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান জঙ্গি মোকাবেলায় আরও সময় চায়: ভারত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ভারত-বিরোধী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও সময় চেয়েছেন। কারণ, তালেবানদের বিরুদ্ধে ইসলামাবাদের লড়াই এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নয়াদিল্লি, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ভারত-বিরোধী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও সময় চেয়েছেন। কারণ, তালেবানদের বিরুদ্ধে ইসলামাবাদের লড়াই এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার একথা বলেছেন। রাশিয়ার শহর ইয়াকাতেরিনবুর্গে 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন' (এসওসি) সম্মেলনে জারদারির সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার থেকে দেশে ফেরার পথে মনমোহন সাংবাদিকদের বলেন, "সন্ত্রাস মোকাবেলায় পাকিস্তান যে কঠিন সময় পার করছে সেকথা তিনি আমাকে বলেছেন এবং তাকে আরও কিছু সময় দেওয়ার জন্য আমাদেরকে অনুরোধ জানিয়েছেন।" এর আগে সন্ত্রাসী কর্মকান্ডে পাকিস্তানের মাটি ব্যবহার হওয়া চলবে না বলে জারদারিকে জানিয়েছিলেন মনমোহন। গত নভেম্বরে মুম্বাই হামলার পর রাশিয়ার সম্মেলনেই প্রথম বৈঠক করেন জারদারি ও মনমোহন। মুম্বাই হামলার জন্য ভারত পাকিস্তান-ভিত্তিক জঙ্গি দল লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে আসছে। পাকিস্তান জানিয়েছে তারা মুম্বাই হামলার ঘটনা তদন্ত করে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫০ ঘ.