২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আংশিক ভোট পুনর্গণনা করতে প্রস্তুত ইরান

প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় ইরানে সর্বোচ্চ আইনি সংস্থা মঙ্গলবার বলেছে, কিছু ব্যালট বাক্সের ভোট পুনরায় গণনা করতে তারা প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

তেহরান, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় ইরানে সর্বোচ্চ আইনি সংস্থা মঙ্গলবার বলেছে, কিছু ব্যালট বাক্সের ভোট পুনরায় গণনা করতে তারা প্রস্তুত। শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভি ফলাফল প্রত্যাখ্যান করায় তিনদিন ধরে তেহরানে সহিংসতাপূর্ণ ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এরকম সরকারবিরোধী বিক্ষোভ আর হয়নি। মুসাভির সমর্থকরা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বিক্ষোভ আন্দোলনের মুখে ইরানের ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল বলেছে, "কয়েকজন প্রার্থী যেসব ব্যালট বাক্স নিয়ে প্রশ্ন তুলেছেন সেগুলোর ভোট তাদের প্রতিনিধিদের সামনে পুনরায় গণনা করতে প্রস্তুত কাউন্সিল।" কাউন্সিলের মুখপাত্র আব্বাসলি কাদখোদাইর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, "পুণর্গণনার পর কিছু হিসাবের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতেও পারে।" নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। এই ফল প্রত্যাখ্যান করে মুসাভি ও আরেক পরাজিত প্রার্থী মেহেদি কারুবি বলেছেন, তারা নতুন করে নির্বাচন চান, ভোটের আংশিক পুনর্গণনা চান না। ওদিকে, রাজধানী তেহরানে সোমবার মীরহোসেন মুসাভির প্রতিবাদ সমাবেশস্থলের কাছে ৭ ব্যক্তির নিহত হওয়ার কথা জানিয়েছে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন। মুসাভির সমর্থকরা ভোট জালিয়াতির অভিযোগে মঙ্গলবারও তেহরানের একই স্থানে বিক্ষোভ-সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। ইংরেজি ভাষার 'প্রেস টিভি' জানিয়েছে, সোমবার তেহরানের কেন্দ্রস্থলে সমাবেশের শেষদিকে একদল 'দুর্বৃত্ত' একটি সেনাচৌকির ওপর হামলা চালানোর চেষ্টা করলে ৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। কিভাবে ওই ৭ ব্যক্তির মৃত্যু হল তার বিস্তারিত জানায়নি টেলিভিশনটি। প্রথমে শুধু একটি ব্রেকিং নিউজ শিরোনামে দেওয়া সংবাদে রেডিওর উদ্ধৃত দিয়ে বলা হয়, "তেহরানে একটি অবৈধ সমাবেশের কাছে ৭ ব্যক্তি নিহত হয়েছে।" পরে যোগ করা হয়: একদল 'দুর্বৃত্ত' একটি সেনা চৌকিতে হামলার চেষ্টা চালালে উদ্ভূত পরিস্থিতিতে আরও কয়েক ব্যক্তি আহত হয়। একইদিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, নির্বাচন পরবর্তী অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী 'মূল এজেন্টদের' বিস্ফোরক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি। সোমবার মুসাভির সমাবেশে থাকা একজন ইরানি আলোকচিত্রী জানিয়েছেন, বিক্ষোভ সমাবেশের সময় জনতা বাসিজ ইসলামি মিলিশিয়াদের একটি চৌকিতে হামলা চালালে মিলিশিয়ারা গুলি চালায়। ওই আলোকচিত্রী একজনের নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। সোমবারের সমাবেশে হাজার হাজার ইরানি স্লোগান দেয়, "কাল বিকেল পাঁচটায় (১২৩০ জিএমটি) আবার ভেলি-আয়ে আসর স্কয়ারে দেখা হবে।" এক কোটি ২০ লাখ মানুষের শহর তেহরানের প্রধান রাস্তাগুলোর একটি প্রধান সংযোগমোড়ের ওই চত্বরেই মুসাভির সমর্থকরা বিক্ষোভ চালিয়ে আসছে। ওদিকে, নির্বাচনে বিজয়ীঘোষিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থকরারও মঙ্গলবার একই চত্বরে মঙ্গলবার মুসাভির সমর্থকদের সমাবেশের মাত্র এক ঘণ্টা আগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আধা-সরকারি ফারস নিউজ এক খবর দিয়ে জানিয়েছে, 'সা