২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাস চাই না: মনমোহন

রাশিয়ায় এশিয়ার দেশগুলোর সম্মেলন চলাকালে মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। জারদারিকে তিনি বলেন, পাকিস্তানের মাটি যেন কখনওই সন্ত্রাসের কাজে ব্যবহার না হয়। গত নভেম্বরের মুম্বাই হামলার পর এটিই দু'নেতার প্রথম বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

রাশিয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---রাশিয়ায় এশিয়ার দেশগুলোর সম্মেলন চলাকালে মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। জারদারিকে তিনি বলেন, পাকিস্তানের মাটি যেন কখনওই সন্ত্রাসের কাজে ব্যবহার না হয়। গত নভেম্বরের মুম্বাই হামলার পর এটিই দু'নেতার প্রথম বৈঠক। রাশিয়ার উরাল অঞ্চলের শহর ইয়াকাতেরিনবুর্গে 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন' (এসওসি) সম্মেলনের ফাঁকে জারদারির সঙ্গে বৈঠকে মনমোহন বলেন, "আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। কিন্তু আপনাকে একথা বলতেই হচ্ছে যে, পাকিস্তানের মাটি সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ব্যবহার হওয়া চলবে না।" গত নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে আলোচনা স্থগিত করে ভারত। ওই হামলার জন্য পাকিস্তানের জঙ্গি দল লস্কর ই তৈয়বাকে দায়ী করেছে নয়াদিল্লি। বৈঠকের আগে সন্ত্রাস ও অন্যান্য আঞ্চলিক হুমকির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান মনমোহন। রাশিয়ার উরাল অঞ্চলের শহর ইয়াকাতেরিনবুর্গে 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন' (এসওসি) সম্মেলনের জন্য তৈরি করা ভাষণে সিং ওই আহ্বান জানান। মনমোহন সিংয়ের ভাষণের ওই পান্ডুলিপি সাংবাদিকদের দেওয়া হয়। এতে মনমোহন বলেছেন, "সন্ত্রাস, উগ্রবাদী আদর্শ এবং মাদক ব্যবসা আমাদের অঞ্চলকে তাড়া করে ফিরছে। সন্ত্রাসের ধরণ বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে আমাদের প্রকৃতই একে অপরকে সহযোগিতা করা এবং আন্তর্জাতিক সন্ত্রাস মোকবেলায় বিশ্বব্যাপী সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন।" এসওসি'র সদস্য দেশগুলো রাশিয়া, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান হচ্ছে পর্যবেক্ষক দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৬ ঘ.