২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদের বিজয়ের পর ইরানে প্রচণ্ড বিক্ষোভ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিতর্কিত বিজয়ের পর রাজধানী তেহরানে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এত ভয়াবহ বিক্ষোভ আর হয়নি। (আরও তথ্যসহ-৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 08:00 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

তেহরান, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিতর্কিত বিজয়ের পর রাজধানী তেহরানে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এত ভয়াবহ বিক্ষোভ আর হয়নি। মধ্যপন্থি হিসেবে পরিচিত মীরহোসেন মুসাভির প্রায় তিন হাজার সমর্থক রাস্তায় নেমে আসে। তারা আহমাদিনেজাদ বিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এর মধ্যে ছিল 'আমরাও ইরানী' ও 'মুসাভিই আমাদের প্রেসিডেন্ট'। এ সময় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মুসাভি বলেছেন, তার নির্বাচনী সদর দপ্তরে উপস্থিত লোকজনকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। রাজধানীর ভানাক স্কোয়ারে অবস্থান ধর্মঘট করছিল মুসাভির সমর্থকরা। কিন্তু মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যরা পিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রায় এক শ' দাঙ্গা পুলিশ তিন থেকে চার শ' বিক্ষোভকারী ছাত্রকে ধাওয়া করার সময় তাদের লক্ষ্য করে মরিচের গুড়ো ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে রেখেছে। কোনো ছাত্র বিক্ষোভের চেষ্টা করলেই তারা তার ওপর চড়াও হচ্ছে। আশপাশের দোকানিরা তাদের দোকান-পাট বন্ধ করে দিয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে আগুন জ্বলতেও দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একজন প্রত্যক্ষদর্শী জানান, তেহরানের উত্তর অংশের একটি কর্মব্যস্ত সড়কের কাছে তিনি গুলির শব্দ শুনেছেন। তবে কে গুলি করেছেন এবং কেন করেছেন তা স্পষ্ট নয়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আহমাদিনেজাদের বিজয়কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকদের 'উস্কানিমূলক আচরণ' বন্ধ করারও আহ্বান জানান তিনি। এর আগের খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থি মাহমুদ আহমাদিনেজাদ বিপুল ভোট পেয়ে চার বছরের জন্য পুনর্র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মধ্যপন্থি হিসেবে পরিচিত মীরহোসেন মুসাভি ফলাফলকে স্বৈরতন্ত্রের দিকে দেশকে ঠেলে দেওয়ার 'বিপজ্জনক ভাঁওতাবাজি' অভিহিত করে প্রত্যাখ্যান করেছেন। শনিবার ভোট গণনা প্রায় শেষ হওয়ার পর সরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে কট্টরপন্থি হিসেবে পরিচিত আহমাদিনেজাদ মধ্যপন্থি মুসাভির চেয়ে প্রায় দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন। যদিও বিশ্লে