২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়ালের জুতা চুরি

পশ্চিম জার্মানির ছোট্ট ফুয়েরন শহরের বাসাবাড়ির সামনে থেকে একের পর এক জুতা চুরির রহস্যভেদ করতে পেরেছে কর্তৃপক্ষ। চুরির নায়ক এক শিয়াল। নিজের গুহার সামনে সে জমিয়েছিল শতাধিক জুতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

বার্লিন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম জার্মানির ছোট্ট ফুয়েরন শহরের বাসাবাড়ির সামনে থেকে একের পর এক জুতা চুরির রহস্যভেদ করতে পেরেছে কর্তৃপক্ষ। চুরির নায়ক এক শিয়াল। নিজের গুহার সামনে সে জমিয়েছিল শতাধিক জুতো। কর্তৃপক্ষ শুক্রবার জানায়, এক বনকর্মী শিয়ালের গুহার সামনে জুতার স্তুপ দেখে ভড়কে যান। স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, "নারীর জুতা থেকে শুরু করে প্রশিক্ষকের জুতাসহ সব ধরনের জুতা সেখানে ছিল।" তিনি বলেন, " আমরা সেখানে ১১০ থেকে ১২০টি জুতা পেয়েছি। দেখে মনে হচ্ছে এক শিয়ালি তার বাচ্চাদের খেলার জন্য জুতাগুলো চুরি করেছে।" যদিও অনেক জুতার লেস নেই তবুও জুতাগুলো ফেরত পেয়ে মালিকেরা খুব খুশি। পুলিশ কর্মকর্তাটি বলেছেন, এই চোরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৩৬ ঘ.